× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়ার যুবকের

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৮:২৮ পিএম

নিহত প্রবাসী শেখ মো. কামরুল।

নিহত প্রবাসী শেখ মো. কামরুল।

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসী যুবক শেখ মো. কামরুল (৩৬)। বুধবার (১৫ অক্টোবর) সকালে বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত কামরুল উপজেলার মাধবপুর গ্রামের শেখ বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে বসবাস করছিলেন এবং সিলাল মার্কেটে ব্যবসা করতেন।

কামরুলের বন্ধু ও আত্মীয় শেখ সজিব, শেখ শামীম, শেখ সোহেল রানা, শেখ আলমাছ ও শেখ জাহাঙ্গীর জানান, গত কোরবানির ঈদ শেষে চার মাস দেশে কাটিয়ে তারা সবাই গত শুক্রবার একসঙ্গে ওমানে ফিরে যান।

ঘটনার দিন সকালে কামরুল নিজের বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে এক তানজানিয়ান চালকের প্রস্তাবে তার বাসে ওঠেন। বাসটি নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাটি কাটার গাড়ি (জেসিবি)-এর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বন্ধুদের বরাতে জানা গেছে, আগামীকাল রাত ৯টায় (২২ অক্টোবর) কামরুলের মরদেহ দেশে আনা হবে এবং আগামী (২৩ অক্টোবর) বাদ যোহর নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি দুই শিশু পুত্র—একজনের বয়স ৪ বছর ও অন্যজনের বয়স মাত্র ৫ মাস—রেখে গেছেন। বাবা আগেই মারা গেছেন। মাত্র ১২ বছর বয়সে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো কামরুলের এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা