× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৮:১১ পিএম

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পার্কের হাতির বেষ্টনীতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে দুই মাহুত হাতির বেষ্টনীতে খাবার দিতে যান। এ সময় একটি হাতি হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাদের ওপর আক্রমণ চালায়। তাৎক্ষণিকভাবে পার্কের অন্যান্য কর্মচারীরা আহত দুই মাহুতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে অরুণ মনি চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাতিটি কেন এমন আচরণ করেছে, তা খতিয়ে দেখতে পার্কের ভেটেরিনারি চিকিৎসক পরীক্ষা শুরু করেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা