× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৭:৫৮ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করে জনতা। এ সময় উপস্থিত জনতা ওই যুবকের হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে শরীরে লবণ ছিটিয়ে দেয়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ চলমান রয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা