× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিয়ায় ২ টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৭:৪৯ পিএম

হাতিয়ায় ২ টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়ায় অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। অভিযানে পাঁচটি ট্রলারসহ ৪৬ জেলে আটক এবং প্রায় ২ টন ইলিশ মাছ জব্দ করা হয়।

সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর উপকূলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় নৌ-পুলিশ ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা পাঁচটি ট্রলারের জেলেরা ভাসানচর এলাকায় মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করে এবং ট্রলারগুলো থেকে প্রায় ২ টন ইলিশ মাছ জব্দ করে।


পরে মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

তিনি বলেন, আটক জেলেদের মধ্যে ৪১ জনকে ২ হাজার টাকা করে মোট ৮২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ৫ জনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম চলমান। এ সময় ইলিশ ধরা, পরিবহন বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এই সময় মা ইলিশ ধরা হলে আগামী বছরের উৎপাদন কমে যাবে। তাই জেলেদের নিজেদের স্বার্থেই কিছুদিন ধৈর্য ধরতে হবে, যাতে ভবিষ্যতে বড় ইলিশের প্রাচুর্য নিশ্চিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা