× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক, ৬ বন্দি উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৭:৩৩ পিএম

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক, ৬ বন্দি উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়ার গহীন পাহাড়ে  অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মানবপাচারকারী ও ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় ওই চক্রের হাতে আটক ৬ বন্দিকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে টেকনাফ ২ বিজিবির একটি  দল এই অভিযান পরিচালনা করে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

আটককৃত ব্যক্তি হলেন উপজেলার রাজারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. হোছনের ছেলে মো. রুবেল (২০)।

উদ্ধারকৃতরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের ছেলে রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের ছেলে শাহরিয়াজ ইমন (১৯), উখিয়ার জালিয়াপালং মনখালি ৯ নম্বর ওয়ার্ডের রফিকের ছেলে মো. ফয়সাল (১৭), মনখালির মো. ইলিয়াসের ছেলে মো. এহসান (১৬), বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে নজিম উল্লাহ (১২) এবং একই ক্যাম্পের জাফর আলমের ছেলে শহিদুল আমিন (১৫)।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এছাড়া মানবপাচার চক্রের হাতে বন্দি ৬ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক।

উদ্ধারকৃত ভিকটিমরা জানান, রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে ডেকে নিয়ে আটক করা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তিন দিন ধরে তাদের বন্দী করে রাখা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা