× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেক জালিয়াতির দায়ে বিএনপি নেতার কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৬:৫৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ১৬:৫৯ পিএম

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে চেক জালিয়াতির অপরাধে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ৪০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান। 

রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসর পাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। এই মামলার বাদী ব্যবসায়ী হাম্মাদ আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহির জামান (জনি) এসব তথ্য নিশ্চিত করেন।

বাদী পক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম বলেন, ব্যবসার জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা হাম্মাদ আলীর কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নেন বিএনপি নেতা রফিক। কিছুদিনের মধ্যে টাকাগুলো ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা দিতে তিনি গড়িমশি করেন। একপর্যায়ে ২০১৩ সালের ১ জানুয়ারি হাম্মাদ আলীকে ১০ লাখ করে মোট ৪০ লাখ টাকা চারটি চেক প্রদান করেন ওই বিএনপি নেতা রফিক। পরে হাম্মাদ আলী চেকগুলো জমা দিলে টাকা না থাকায় ব্যাংক সেগুলো প্রত্যাখ্যান করে (ডিজঅনার) সনদ প্রদান করে। ব্যবসায়ী হাম্মাদ আলী টাকা না পেয়ে ওই সালেরই ৭ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশ প্রদান করেন রফিককে। এরপরেও টাকা না দেওয়ায় বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে ওই সালেরই ২৭ মার্চ চিফ জুডিশিয়াল আদালতে মামলা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় সাড়ে ১২ বছর পর আদালতের বিচারক রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বলেন, ‘চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালতের বিচারক। একই সঙ্গে তাকে চেকে বর্ণিত সমপরিমাণ টাকার জরিমানাও করা হয়। আইনি লড়াই করতে হলে অবশ্যই আপিল করতে হবে। তবে, তিনি এই রায়ের বিপক্ষে আপিল করবেন কি না এখনও আমাকে নিশ্চিত করেননি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহির জামান বলেন, ‘ব্যবসায়ী হাম্মাদ আলী ১৮৮১ সালের হস্তান্তর যোগ্য দলিল আইনে ১৩৮ ধারায় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক চেক জালিয়াতির মামলায় রফিকুল ইসলামকে ১ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না। তিনি জরিমানার অর্ধেক টাকা জমা দিয়ে এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা