× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৬:০৮ পিএম

কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মফিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) ঘটনাটি ঘটেছে দুপুরে মাস্টারবাড়ী-কাশর সড়কের মোড়ে। নিহত মফিজ উদ্দিন উপজেলার জামিরদিয়া গ্রামের ডুবালিয়াপাড়ার সফর উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাষ্টারবাড়ী-কাশর সড়কের মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান (চট্র মেট্রো-ট-১১-৭১৭০) তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত মফিজ উদ্দিনকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ দুর্ঘটনায় নিহতের ঘটনাটি সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা