× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ানীবাজারে ইউএনও’র শ্রেণিকক্ষে পাঠদান : ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৬:০৩ পিএম

বিয়ানীবাজারে ইউএনও’র শ্রেণিকক্ষে পাঠদান : ক্ষুদে  শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস

সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না এবার ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশাসনিক দায়িত্বের ব্যস্ততা পেরিয়ে তিনি পৌঁছে গেছেন শিশুদের মাঝেও, হাতে নিয়েছেন চক, দাঁড়িয়েছেন শ্রেণিকক্ষে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের ক্লাস নেন এবং সরাসরি পাঠদান করেন। পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের পড়াশোনা, উপস্থিতি ও শৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ নাথ সরকার, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সুজন মিয়া, নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরীসহ আরো অনেকে।

পরিদর্শন শেষে ইউএনও গোলাম মুস্তফা মুন্না বলেন, বিদ্যালয় শুধু পাঠের স্থান নয়, এটি মানুষ গড়ার কেন্দ্র। আমাদের সন্তানরা যেন আনন্দের সঙ্গে শেখে, বইয়ের পাশাপাশি জীবনের মূল্যবোধও শিখে- এটাই মূললক্ষ্য। শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।

ইউএনও’র এমন পাঠদান শিক্ষার্থীদের মনে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। শিক্ষার্থীরা বলেন, স্যার খুব সুন্দরভাবে পড়িয়েছেন। আমরা অনেক কিছু শিখেছি। স্যার আমাদের উৎসাহ দিয়েছেন সময়মতো পড়াশোনা করতে। স্যার খুব আন্তরিক ছিলেন- আমরা সবাই খুব খুশি।

এদিকে শিক্ষক ও সচেতন মহল ইউএনও’র এই মানবিক ও প্রেরণাদায়ক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শিক্ষার্থীদের মনোবল ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা