× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৫:৫৮ পিএম

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উদযাপন

‘আমি মেয়ে, আমিই পরিবর্তনের পথপ্রদর্শক: সংকটের সম্মুখসারিতে মেয়েরা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ ও জয়া ত্রিপুরা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, ইউএনডিপি’র জেলা ফোকাল অংক্যছেন মারমা,জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা আজও সমাজের নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার— শিক্ষা, কর্মসংস্থান, এমনকি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণেও তাদের মতামতকে অনেক সময় অবমূল্যায়ন করা হয়। এই বৈষম্যের অবসান ঘটিয়ে মেয়েদের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। প্রতিটি মেয়েই নেতৃত্ব দিতে পারে, যদি তাকে সুযোগ দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, মেয়েরা আর পিছিয়ে নেই। তারা সমাজ পরিবর্তনের প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। তাদের স্বপ্ন, সাহস ও নেতৃত্বের শক্তিতেই গড়ে উঠবে টেকসই ও সমতাভিত্তিক বিশ্ব।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই প্রতিশ্রুতি ব্যক্ত করেন— প্রতিটি মেয়ের শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও নেতৃত্বের অধিকার নিশ্চিতে সমাজের প্রতিটি স্তরে একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা