রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৩:৫৬ পিএম
চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দীন (৫০) নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নের অদুদিয়া সড়কের আতুরনির ঘাটা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন চিকদাইর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা মুরগির ছানা বহনকারী কাভার্ড ভ্যানের সঙ্গে রাউজান নতুন হাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজিতে থাকা যাত্রী নাজিম উদ্দীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।