× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়ায় ব্যালকনির ছাদ ধসে রাজমিস্ত্রির মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১২:৩৮ পিএম

লোহাগাড়ায় ব্যালকনির ছাদ ধসে রাজমিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া সদরের ৩ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলার ব্যালকনির ছাদ ধসে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রশিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দীন (৩৪) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের পূর্ব পান হালি ৪ নম্বর ওয়ার্ডের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।

নিহতের ফুফাতো ভাই খলিল আহমদ জানান, হেলাল দীর্ঘ ছয় বছর ধরে লোহাগাড়ায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। প্রতিদিনের মতোই সকালে কাজে যোগ দিয়েছিলেন। হঠাৎ সেখানে কর্মরত দিয়ে আরেক শ্রমিক আমাকে কল দিয়ে জানায় ভবনের ছাদ ভেঙে পড়ে আমার ভাই মারা গিয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা নির্মাণাধীন বহুতল ভবনে গিয়ে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি আরও জানান, ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসে

লোকটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা