× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনের যাত্রীদের ধরে নিয়ে যাওয়ার হুমকি, ভুয়া সেনাসদস্য আটক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ২২:২৯ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৫ ২২:৩০ পিএম

ট্রেনের যাত্রীদের ধরে নিয়ে যাওয়ার হুমকি, ভুয়া সেনাসদস্য আটক

কিশোরগঞ্জে ট্রেনের যাত্রীদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় মো. আলমগীর খাঁ (৩৪) নামে এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আইডি কার্ড দেখাতে ব্যর্থ হলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন প্রকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

আটক মো. আলমগীর খাঁ নেত্রকোনার কেন্দুয়া থানার কাটাখুশিয়া গ্রামের মৃত এলাহী নেওয়াজের ছেলে। 

কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানা পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী প্রভাতী ট্রেনটি সরারচর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনে আসার পথে ট্রেনের যাত্রীরা এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার সময় দরজা বন্ধ থাকায় খুলতে ধাক্কা দেয়। এ সময় আলমগীর খাঁ ক্ষিপ্ত হয়ে দরজা খুলে কি সমস্যা প্রশ্ন করে জোরপূর্বক দরজায় ধাক্কা দেয়৷ এতে এক যাত্রীর বাম হাতের আঙ্গুলে আঘাত পায়।

এ পর্যায়ে ট্রেনের অন্য যাত্রীরা তাকে দরজা লাগিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখন তিনি নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে কিশোরগঞ্জ স্টেশনে নামার পর ক্যাম্প থেকে সেনাবাহিনী এসে যাত্রীদেরকে ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়। পরে কিশোরগঞ্জ স্টেশনের নামার পর আলমগীরকে রেলওয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেয়।

এ সময় তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আইডি কার্ড দেখাতে বললে আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে তার গ্রামের ইউপি মেম্বারের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি কোনো বাহিনীতে চাকরি করেন না বলে জানান। এ সময় আলমগীর খাঁর পরনে সেনাবাহিনীর লোগো লাগানো হাফ হাতা গেঞ্জি, ক্যাপ ও ব্যাগ পাওয়া যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে জানান, আলমগীর খাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়েরে পর তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা