× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

কুমিল্লা অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৯:৩১ পিএম

কুমিল্লায় ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ট্রাকচালক আলামিন মিয়াকে হত্যার মামলার প্রধান আসামি দ্বীন ইসলাম ডালিম (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা। রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার বনানী থানাধীন কাকলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ অক্টোবর) সকালে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব জানায়, গত ৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব হাউষদি গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় ট্রাকচালক আলামিন মিয়াকে (৩৫) হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম ডালিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আলামিন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে ডালিম ও তার সহযোগীরা আলামিনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ওইদিন সকালে পূর্ব হাউষদি গ্রামের আল মদিনা মসজিদের সামনে আলামিনের ওপর ডালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে এবং কাকলী এলাকা থেকে প্রধান আসামি ডালিমকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা