× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৯:০৭ পিএম

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের হাকিমপুরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ি ও জমিতে চাষযোগ্য সবজি এবং মাঠপর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ৪৬০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৮০ জন কৃষককে সাত ধরনের সবজি বীজ দেওয়া হয়। সোমবার আরও ২৮০ জন কৃষককে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে সারসহ চার প্রকার সবজি বীজ দেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্পসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকারের লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করা। কৃষকদের কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আগ্রহ বাড়াতে নিয়মিতভাবে কৃষি সহায়তা দেওয়া হচ্ছে। স্থানীয় কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা