× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে নবজাতক চুরির দায়ে নারীর ১৪ বছরের কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৮:৫৩ পিএম

সিরাজগঞ্জে নবজাতক চুরির দায়ে নারীর ১৪ বছরের কারাদন্ড

সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির মামলায় আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান।

এছাড়া এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ভর্তি করেন মাজেদ আলী। পরদিন সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। ওই দিন বিকালে এক অজ্ঞাত নারী বোরখা পরে নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে।

এরপর সলঙ্গা থানায় মামলা দায়ের করেন নবজাতকের বাবা মাজেদ আলী। মামলায় পুলিশ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরে দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা