× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৮:৪৪ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৫ ১৮:৪৫ পিএম

ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগী কাউছার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মৃত আব্দুল হাকিমের ছেলে ও নূরুল ইসলামের সহযোগী কাউছারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নূরুল ইসলামের বাড়ির ছাদে শুকানোর জন্য রাখা আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের সময় নূরুল ইসলাম মেম্বার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, শশীদল ইউনিয়নের ইউপি সদস্য নূরুল ইসলামের বাড়ি থেকে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত কাউছারকে জিজ্ঞাসাবাদ চলছে, আর পলাতক ইউপি সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা