× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সারজিস আলমের সভাস্থলে ককটেল হামলা

বগুড়া অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৮:০৪ পিএম

বগুড়ায় সারজিস আলমের সভাস্থলে ককটেল হামলা

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চীলয় মূখ্য সংগঠক সারজিস আলমের সভাস্থলে ককটেল হামলা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ের ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। 

পুলিশ জানায়, এনসিপির সভাস্থলকে ঘিরে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ কারণে কেউ সভাস্থলের ভেতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারনি।

বগুড়া সদর থানার ওসি হাসান বাশির জানান, জিলা পরিষদের বাইরে থেকে দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তাতে কেউ হতাহত হয়নি। কে বা কারা এ বোমা নিক্ষেপ করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে বিকাল পৌনে ৩টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন স্থানে এনসিপির দলীয় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন সারজিস আলম। এ সময় রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদীসব  কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, আমরা মনে করি এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগামীর বাংলাদেশ ও জনগণ একটা অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ও প্রশাসনকে সতর্ক হওয়ার আহবান করছি। এখানে যারা জড়িত তাদের মুখোশ, পরিচয় উন্মোচন করতে হবে। তাদের বিচারের আওতায় আনতে হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা