ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৬:৩৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ ভাইবোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সকালে সদর উপজেলার সুলতানপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোÑ আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার পূর্বপাড়া সৈয়দবাড়ীর প্রয়াত খুরশিদ আলমের ছেলে কবির হোসেন (২৮) ও তার বড়বোন আরিফা আক্তার (৩০)। থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দুপুরে পাঠানো পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টার দিকে সুলতানপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দু’জনকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।