× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডিসি সারোয়ার আলম

কানাইঘাট (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৬:১৬ পিএম

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডিসি সারোয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম কানাইঘাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে তিনি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। জেলা প্রশাসকের আগমনী সংবাদে সকাল থেকেই হাসপাতাল চত্বরে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। পরিদর্শনকালে তারা স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিনের নানা সমস্যা ও অভিযোগ জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে বলেন, হাসপাতালটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। হাসপাতালের চত্বরজুড়ে ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসাসেবায় অবহেলা, অ্যাম্বুলেন্স অচল, চিকিৎসক ও নার্সদের স্থায়ীত্বের অভাব, জনবল সংকট এবং ৫১ শয্যা বিশিষ্ট নতুন ভবনটি এখনো চালু না হওয়া এসব নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী।

সব অভিযোগ মনোযোগ সহকারে শোনে নোট করেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। 

এ সময় জেলা প্রশাসক বলেন,‘আমি মূলত বিভিন্ন উপজেলার সরেজমিন সমস্যাগুলো দেখতে যাই। আজ কানাইঘাটেও এসেছি, নিজ চোখে দেখলাম অবস্থা সত্যিই উদ্বেগজনক। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। কিছু সমস্যা আমরা স্থানীয়ভাবে দ্রুত সমাধান করব। এতে স্থানীয়দের সহযোগিতা লাগবে।’

তিনি আরও বলেন,‘ধাপে ধাপে বাকি সমস্যাগুলোরও সমাধান করা হবে। ডাক্তার সংকটের বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। পাশাপাশি সাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করা হবে এবং নতুন ভবনটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।’জেলা প্রশাসকের আশ্বাসে উপস্থিত জনতা আনন্দে স্বস্তিবোধ করে। অনেকে আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের জন্য দোয়াও করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা