কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৪:৫৭ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জনতা ব্যাংক পিএলসি’র একটি নতুন উপ-শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরে অবস্থিত কোর্ট রোডে নাসিমা ম্যানসনে জনতা ব্যাংকের উপ-শাখার ভার্চুয়ালি উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মজিবর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক ফারজানা খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলম এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন ভুঞা (দুলাল), জনতা ব্যাংক নেত্রকোনা জেলা শাখার উপ-পরিচালক সাখাওয়াত হোসেন সিদ্দিকী, জামায়াতে ইসলামী নেত্রকোনা-৩ আসনের মনোনীত প্রার্থী খাইরুল কবীর নিয়োগী, জামায়াতে ইসলামী আমির সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞা, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ-মাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উপ-শাখা উদ্বোধনের মাধ্যমে কেন্দুয়া ও আশপাশের এলাকার জনগণ আরও উন্নত ব্যাংকিং সেবা পাবেন। জনতা ব্যাংক জনগণের আস্থার প্রতীক হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।