× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে পর্যটকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৩:১০ পিএম

কক্সবাজারে পর্যটকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৫

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১০টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এমন তথ্য জানিয়েছেন তিনি। 

তিনি জানান, গ্রেপ্তার ৫ জনই পেশাদার ছিনতাইকারী। গ্রেপ্তাররা হলোÑ কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী এলাকার কালা পুতুর ছেলে মো. সিদ্দিক প্রকাশ কানাইয়া (৪০), টেকপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, রবিবার বিকালে কক্সবাজারের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজিযোগে এসে টাঙ্গাইলের এক পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে তৎক্ষণিক কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ছিনতাই চক্রের ৫ জন পেশাদার ছিনতাইকরীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হলেও ওই ব্যক্তির মোবাইলটি উদ্ধার হয়েছে কি না তা জানা যায়নি।

এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা