× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের মরদেহ দেখেই মায়ের মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ০১:২৩ এএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর ৫ মিনিট পরেই শোকে মারা গেছেন মা রেহেলা আক্তার (৬৯)। 

রবিবার (১৯ অক্টোবর) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল (৪১) বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।

রবিবার) সকালে আওয়ালের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সন্তানের মরদেহ বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মা রেহেলা আক্তার কান্নায় ভেঙে পড়েন। মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলের মরদেহ দেখার পাঁচ মিনিটের ব্যবধানে মায়ের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায়  বইছে শোকের ছায়া।

চার ভাইয়ের মধ্যে আওয়াল ছিলেন সবার ছোট। তিনি স্থানীয় বাজারে ওষুধের দোকান পরিচালনা করতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মৃত আব্দুল আওয়ালের বড় ভাই মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাইয়ের মৃত্যু আমাদের পরিবারকে শোকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু মা যেভাবে তার মৃত্যুর সংবাদে চলে গেলেন, তা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন মর্মান্তিক পরিণতি মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা