× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিজড়াদের জন্য প্রথম মাদ্রাসা উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ০১:১৪ এএম

হিজড়াদের জন্য প্রথম মাদ্রাসা উদ্বোধন

নওগাঁর সাপাহারে কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ‘দাওয়াতুল কুরআন (তৃতীয় লিঙ্গ) হিজড়াদের মাদরাসা’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় মাদ্রাসাটি উদ্বোধন করা হয়। যা হিজড়া জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম মাদ্রাসা হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।

সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ জহির রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়াদের কল্যাণে বক্তব্য দেন উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবীবী। অন্যদের মধ্যে মাওলানা মুফতি আব্দুর রহমান আল আজাদ, পরিচালক, দাওয়াতুল কুরআন হিজড়া কল্যাণ ফাউন্ডেশন, মুফতি আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ, মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তব্য শেষে মাওলানা আমিরুল ইসলাম রোকনপুরী, প্রিন্সিপাল, মিলিক দক্ষিণপুর কওমি মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জ দাওয়াতুল কুরআন হিজাড়াদের মাদ্রাসাটির উদ্বোধন করেন এবং একজন (তৃতীয় লিঙ্গের) অমুসলিম হিজড়া স্বেচ্ছায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করায় আনুষ্ঠানিকভাবে তাকে ইসলাম ধর্মে আনা হয়।

বক্তারা তৃতীয় লিঙ্গের ভাই-বোনদের উদ্দেশে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘ইসলাম আপনাদের সম্মানিত করেছে, সমাজ আপনাদের হেয় করছে। আমরা চাই, সমাজের মানুষ আপনাদের শ্রদ্ধার চোখে দেখুক। আমাদের জন্য যে বিধান, আপনাদের জন্যও সেই একই বিধান প্রযোজ্য।’

তারা আরও বলেন, ‘আপনারা কোরআন শিখুন, সৎ পথে চলুন এবং মানুষের কাছে সাহায্য চাইলে ভদ্রতা ও বিনয়ের সঙ্গে সাহায্য প্রার্থনা করুন।’

বক্তারা পবিত্র কুরআনের বাণী উদ্ধৃত করে বলেন, ‘অবশ্যই আমি আদম সন্তানদের সম্মানিত করেছি।’ (সূরা ইসরা: আয়াত ৭০)। মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে সাপাহার ইত্তেহাদুল ওলামা পরিষদের সকল সদস্য এবং সাপাহার হিরা হিজড়া (জনপ্রিয় সমাজকর্মী) সংগঠনের সকল হিজড়া সদস্য উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা