× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ০১:০০ এএম

শ্যামনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

সাতক্ষীরার শ্যামনগরে নূরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকাল পাঁচটায় নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নূরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব গোলাম আলমগীরের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আলোচনা করেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান মনির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলাইমান কবির, সাবেক উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জিএম লিয়াকত আলী, সদ্য সাবেক শ্যামনগর পৌর বিএনপির আহবায়ক লিয়াকত আলী বাবু, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, সদ্য সাবেক শ্যামনগর পৌর বিএনপির সদস্যসচিব শামসুদ্দোহা টুটুল, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমূখ।

সমাবেশে অংশ নেওয়া নারী নেতাকর্মীরা এক মঞ্চে উঠে অঙ্গীকার ব্যক্ত করেন ‘আমরা ৩১ দফার বাস্তবায়নে ভূমিকা রাখব, সামাজিক এবং রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাব।’ নারী সমাবেশে নুরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা