× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ ভাই মিলে শিক্ষককে রড দিয়ে পেটানোর অভিযোগ

লক্ষ্মীপুর সংবাদদাতা

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২ ২১:৪৫ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২ ১৪:০৫ পিএম

তিন ভাইয়ের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন স্কুলশিক্ষক মীর তানবিন শাহরিয়ার রূপক। ছবি: প্রবা

তিন ভাইয়ের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন স্কুলশিক্ষক মীর তানবিন শাহরিয়ার রূপক। ছবি: প্রবা

জমি দেখতে যাওয়া নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে তিন ভাই মিলে এক স্কুল শিক্ষককে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

মীর তানবিন শাহরিয়ার রূপক আহত ওই শিক্ষক বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

অভিযুক্তরা হলেন শরীফপুর গ্রামের নুরে আলম বাবু, রাকিব হোসেন ও আরিফ হোসেন। 

আহত রুপক একই এলাকার বাসিন্দা ও স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত তিন ভাইয়ের বাবা নুরনবীর বাড়ির পরে রূপকের পরিবারের লোকজনের জমি রয়েছে। ওই জমিতে নুরনবীর বাড়ির ওপর দিয়ে যেতে হয়ে। কিন্তু কখনও কোনো বাধা আসেনি। শুক্রবার সকালে রূপক ওই বাড়ির ওপর দিয়ে তাদের জমি দেখতে যায়। এসময় নুরনবীর ছেলে রাকিব, বাবু ও আরিফ তার ওপর হামলা চালায়। এসময় তাকে কিল-ঘুষি মারে। তাদের হাত থেকে বেঁচে সে চলে আসে। 

তারা জানান, রূপক দুপুরে বাড়ি থেকে জুমার নামাজ পড়তে বের হয়। মসজিদে যাওয়ার পথে পেছন থেকে বাবু, রাকিব ও আরিফ ফের তার ওপর হামলা করে। এসময় তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় রূপকের স্মার্টফোনটিও তারা নিয়ে যায়। পরে রূপক দৌড়ে গিয়ে মুসল্লিদের ডেকে আনলে হামলাকারীরা সরে যায়। নামাজ শেষে ফের হামলার উদ্দেশ্যে রূপকদের বাড়ির সামনে লোকজন নিয়ে অবস্থান নেয় হামলাকারীরা। পরে মুসল্লি ও এলাকাবাসী জড়ো হলে তারা পালিয়ে যায়। এরপরও তাকে মারধরের হুমকি দেয় হামলাকারীরা। এতে রূপক নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

অভিযোগের বিষয়ে জানতে নুরনবী ও তার ছেলেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, ‘আহত ব্যক্তির পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গেও কথা বলেছি। ভুক্তভোগীকে বেধড়ক পেটানো হয়েছে। তাকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা