রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ০০:০৪ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫ ০০:১০ এএম
রাঙ্গুনিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দীন রিয়াজ। প্রবা ফটো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজকে (৪৫) গ্রেপ্তার করেছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, আসামি নাছির উদ্দিনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও রাউজান থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য এবং হত্যাচেষ্টার মামলায় পরোয়ানা জারি ছিল ।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তার নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে খুন, বিস্ফোরক দ্রব্য এবং হত্যাচেষ্টার মামলা তদন্তাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।