× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে মুয়াজ্জিন আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ২৩:৫৬ পিএম

শিশু ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে মুয়াজ্জিন আটক

কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুসকে (৫৫) আটক করেছে র‌্যাব-১৪। রবিবার (১৯ অক্টোবর) বিকালে বাজিতপুর থানার মাইজচর ইউনিয়নের বাহেরবালি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব।

এর আগে ১৪ অক্টোবর শিশুটি হঠাৎ মক্তবে যেতে না চাইলে মা মৌসুমি আক্তারের সন্দেহ হয়। পরে জানতে পারেন, তার মেয়েকে যৌন হয়রানি করেন মসজিদের মুয়াজ্জিন। পরে ১৬ অক্টোবর তিনি বাদী হয়ে মুয়াজ্জিন আব্দুল কুদ্দুসকে আসামি করে ভৈরব থানায় মামলা করেন। আটক আব্দুল কুদ্দুস বাজিতপুর বাহেরবালি এলাকার মৃত শুক্কুর মিয়ার ছেলে।

জানা যায়, পৌর শহরের গাছতলাঘাট এলাকার সরকারি হাজী আসমত কলেজের পেছনে চান মিয়া সরকারের বাড়ির বায়তুল আমান জামে মসজিদে ১৫ বছর যাবত মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন আব্দুল কুদ্দুস। সকাল বেলা শিশুদের মসজিদ মক্তবে আরবি শিক্ষা দিতেন। ভুক্তভোগী শিশুর বাড়ি শিবপুর ইউনিয়নের জামালপুর এলাকায়।

জীবিকার তাগিদে তার পরিবার পৌর শহরের গাছতলাঘাট এলাকায় ভাড়া বাসায় থাকে। সেই সুবাদে শিশুটি মক্তবে নিয়মিত আরবি পড়তে যায়। ১৪ অক্টোবর শিশুটি হঠাৎ মক্তবে যেতে না চাইলে মা মৌসুমি আক্তারের বিষয়টি সন্দেহ হয়। পরে শিশুটিকে ভালোভাবে জিজ্ঞাসা করলে জানতে পারে শিশুটি যৌন হয়রানির শিকার হচ্ছে। পরে শিশুটির মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, ১৬ অক্টোবর শিশুটির মায়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মুয়াজ্জিনকে পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক মুয়াজ্জিনকে বিকাল সাড়ে পাঁচটায় ভৈরব থানায় সোপর্দ করেছে র‌্যাব। আইনী প্রক্রিয়া শেষে সোমবার (২০ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা