বগুড়া অফিস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৮:০৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ১৮:০৯ পিএম
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাগবেড় গ্রামের সামনে যমুনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাগবেড় গ্রামের সামনে যমুনা নদীর তীরে কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পরনে ছিল একটি শার্ট ও হাফপ্যান্ট।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, কঙ্কাল উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে কঙ্কালটি পুরুষ না নারীর এবং আনুমানিক বয়স কত তা জানা যাবে।