× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজ শিক্ষার্থীর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৬:২৮ পিএম

কলেজ শিক্ষার্থীর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা।

আধাঘন্টার অবরোধে মহাসড়কের ঢাকাগামী লেনে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তারা কলেজের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা যায়, নিখোঁজের ৪দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি হাত-পা বাঁধা অবস্থায় সায়মা আক্তার মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থাকার দয়াল নগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিল।

হত্যাকান্ডের ঘটনায় নিহতের মামা খোকন শেখ সাগর বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মরদেহ উদ্ধারের পর ওই শিক্ষার্থীর স্বামী রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন হত্যাকান্ডের দায় স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে স্বীকারোক্তি দেন রায়হান।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নেয়।

তিনি আরও বলেন, কলেজ শিক্ষার্থী হত্যাকান্ডে জড়িত স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য কেউ জড়িত কিনা বের করার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা