× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগার শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসনের জায়গা : ডিআইজি প্রিজনস

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৫:১৩ পিএম

কারাগার শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসনের জায়গা : ডিআইজি প্রিজনস

কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমেই কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভবÑ এ কথাগুলো বলেছেন সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন।  তিনি আরও বলেন, ‘কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসনের জায়গা। এখানে বন্দিদের মানবিক দৃষ্টিতে দেখে তাদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি।

 রবিবার (১৯ অক্টোবর) হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু প্রেরণা নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারাই কারা প্রশাসনের মুখ উজ্জ্বল করছেন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার মুজিবুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কারা প্রশাসনের উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি। আমরা চাই, কারাগার হবে শুদ্ধাচার, শৃঙ্খলা ও মানবিকতার অনুশীলন ক্ষেত্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এডিশনাল ডিআইজি প্রিজনস নাহিদা পারভীন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইনুদ্দিন ভূঁইয়া এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তরিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, হবিগঞ্জের জেলার মো. বিলাল উদ্দিন প্রমুখ।

এর আগে সকালে প্রধান অতিথি সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন কারাগার প্রাঙ্গণে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে বন্দিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা