× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা অফিস

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৪:৪২ পিএম

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় পোশাকসামগ্রী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৯ অক্টোবর) ভোরে চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবেরবাজার ও কটকবাজার সীমান্তে পৃথক টহলে ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১,৭১৪ পিস মোবাইল ডিসপ্লে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা।

১০ বিজিবি অধিনায়ক লে কর্নেল মীর আলী এজাজ জানিয়েছেন, চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস গুদামে জমা দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা