রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১১:৪৩ এএম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১০টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত তাহমিদ শেখ ওই গ্রামের হাসান শেখের ছেলে।
বালিয়াকান্দি হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, শিশু তাহমিদ শেখ বাড়ির সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।