বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ২১:২৩ পিএম
বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মানুষের বিপক্ষে যায় এমন কোনো কাজ করা যাবে নাÑ যা জনবিচ্ছিন্নতা হয়। জনবিচ্ছিন্নতার কারণে চব্বিশের আন্দোলনে আ.লীগের পতন হয়েছে। আ.লীগের পতনের সময় জনগণ তাদের পাশে ছিল না। তাই জনগণের বিপক্ষে যায় এমন কোনো কাজ করা যাবে না।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার হরষপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য হরষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, বর্তমানে একটি দল মহিলাদের মাধ্যমে বাড়ি বাড়ি ক্যাম্পেই করাচ্ছে। এতে তারা মহিলাদের বেহেশতের নাকি চাবি দিয়ে যাবে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই সজাগ থাকতে হবে। তারা বেহেশতের চাবি দেবে বলে মা-বোনদের ভুল বুঝাচ্ছে।
হরষপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক চেয়ারম্যান আবুল মোবারক মাস্টার, কাপ্তান, শাহ আলম মাস্টার, রাষ্টু সরকার, এইচ এম শাহজাহান মাস্টার, যুবদল নেতা জিয়াউর রহমান, কাশেম কিবরিয়া, জহিরুল ইসলাম সুজন, ছাত্রনেতা মেরাজুল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ বি এম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, অ্যাড. আনিসুর রহমান মঞ্জু, অর্থ সম্পাদক হাজি মিজানুর রহমান, মনির হোসেন, শামিম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেস দস্তগীর, সদস্য সচিব অ্যাড. ইমাম হোসেন, শাহ আলম, ছাত্রদলনেতা অনিকুল ইসলাম পলাশ প্রমুখ।
এছাড়াও সমাবেশে জেলা-উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সঞ্চালনায় ছিলেন হরষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবুল।