× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ২০:১৮ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। উপজেলার এরশাদবাজার এলাকার কেষিয়াপাড়া গ্রামে শুক্রবার (১৮ অক্টোবর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে হেফাজতে নিয়েছে পু্লিশ।

নিহতের নাম বাবুল মিয়া (৫৫) আর অভিযুক্ত স্ত্রী হলেন রাজিয়া খাতুন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কেনো এ সময় নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে রাজিয়া খাতুন বাবুল মিয়াকে কুড়াল দিয়ে মাথায় কোপ এবং পুরুষাঙ্গ কেটে দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান বাবুল মিয়া। ঘটনার দিন শনিবার (১৮ অক্টোবর) ভোরে স্থানীয়দের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসতঘর থেকে বাবুলের রক্কাক্ত মরদেহ উদ্ধার এবং রাজিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রতিবেশী সাদেকুর ও সোহাগ জানান, বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লাগত। সন্তানরা মায়ের পক্ষে ছিল। নিহতের ভাই  নজরুল ইসলাম জানান, ঘরে তারা দুজন ছাড়া কেউ ছিল না। আমার ভাইকে তার স্ত্রী হত্যা করেছে। এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘাতকের উপযুক্ত বিচার দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি (তদন্ত)  মোজাম্মেল  হক বলেন, পারিবারিক কলহের কারণে এমন হত্যাকান্ড ঘটতে পারে।  তবে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা