নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:২৭ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:৩৩ পিএম
নড়াইলে উৎসবমুখর পরিবেশে জেলা শিল্প বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আগামী তিন বছরের জন্য খন্দকার ফসিয়ার রহমানকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি খন্দকার ফসিয়ার রহমান বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলে সহযোগিতা করলে জেলার ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পাশাপাশি বণিক সমিতির নিজস্ব কার্যালয় স্থাপনেও উদ্যোগ নেওয়া হবে।’
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দেলোয়ার হোসেন, অশোক কুন্ডু, ইমাম খবির, জাকির হোসেনসহ অনেকে।এ সময় সাধারণ সভায় প্রায় ৩০০ সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বণিক সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কে. হাসমত আলী এবং সভা পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য শরীফ শামসুজ্জামান প্রমুখ।