× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে মৎস্যজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:০৯ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:১৯ পিএম

ঝালকাঠিতে মৎস্যজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে ঝালকাঠিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে শহরের নতুন কলাবাগান এলাকায় শতাধিক জেলেকে নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেনÑ পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপসচিব মো. আ. জলিল, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং স্থানীয় মৎস্যজীবীরা। পরে কর্মকর্তারা সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করেন।

সভায় বক্তারা বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। মা ইলিশ রক্ষা করতে ২২ দিনের জন্য যে নিষেধাজ্ঞা রয়েছেÑ তা বাস্তবায়নে মৎস্যজীবী ও স্থানীয় সবাইকে সচেতন হতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা