× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. খন্দকার মারুফ হোসেন

আ.লীগ মিথ্যা অপবাদে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টায় নেমেছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ২৩:১৩ পিএম

আ.লীগ মিথ্যা অপবাদে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টায় নেমেছে

বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘বিএনপি হলো গণমানুষের ভালোবাসার প্রতীক। আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে মিথ্যা অপবাদ দিয়ে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টায় নেমেছে। কিন্তু দেশের জনগণ এখন সব বুঝে গেছে। বিএনপির প্রতি মানুষের ভালোবাসা রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। আমরা মাঠে আছি, জনগণের পাশে আছি এবং থাকব।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের কানরা দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মারুফ হোসেন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে বারপাড়া ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। যারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে জনগণের কাছে মিথ্যা প্রচার চালাচ্ছেন, আমরা তাদের হুঁশিয়ারি করতে চাই, আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন আমরা আর কোনো ছাড় দেব না।

তিনি বলেন, দলের কর্মীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ ও জনমত গঠন অব্যাহত রাখবে। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান বিভ্রান্তিমূলক বক্তব্য এড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ বজায় রাখার জন্য।

এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপি আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম প্রমুখ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা