× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাউয়াছড়ায় ৪০ মিনিট আটকা পাহাড়িকা এক্সপ্রেস

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ২০:৪৪ পিএম

লাউয়াছড়ায় ৪০ মিনিট আটকা পাহাড়িকা এক্সপ্রেস

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে পুরোনো একটি গাছ ভেঙে পড়ায় প্রায় ৪০ মিনিট আটকা পড়ে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চল অতিক্রম করার আগে রেললাইনের ওপর একটি গাছ ভেঙে পড়ে। গাছটি পড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের চালক আপদকালীন ব্রেক টেনে ট্রেনটি থামিয়ে দেন।

এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩০ মিনিট ধরে গাছটি কেটে সরানোর কাজ চলে। পরে সম্পূর্ণভাবে রেললাইন থেকে ভাঙা গাছটি সরিয়ে ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর পরপরই সিলেট অভিমুখে যাত্রা শুরু করে পাহাড়িকা এক্সপ্রেস।

এ বিষয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাস পলাশ বলেন, ‘বনের ভেতরে রেললাইনে গাছ ভেঙে পড়েছিল। দ্রুততার সঙ্গে গাছ সরিয়ে ফেলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ৩৫-৪০ মিনিটের মধ্যেই ট্রেন চলাচলও স্বাভাবিক করা গেছে। এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা