× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ২০:৩০ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫ ২১:২৪ পিএম

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চিহ্নিত চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের একটি যৌথ দল।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোর রাতে এই যৌথ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার চক্রটি কিশোর গ্যাং নামে পরিচিত এবং তারা দীর্ঘদিন ধরে সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত বিভিন্ন স্থানে যাত্রী ও পথচারীদের ওপর হামলা চালিয়ে ছিনতাই করত। 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহরাব (২২). মো. মিরাজ (২৮), মো. মনজু (৩০) ও মো. আলমগীর হোসেন (৩২)। এরা সবাই ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, কিশোর গ্যাং নামে পরিচিত এই ছিনতাইকারীরা মূলত সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত দূরপাল্লার গাড়ি থেকে নামা যাত্রীদের লক্ষ্য করত। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল।

এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জহির উদ্দিন আহাম্মদের নেতৃত্বে ডিবির একটি টিম ও ফতুল্লা থানার এসআই মো. মিজানুর রহমানের টিম যৌথভাবে এই সফল অভিযান চালায়। 

জেলা ডিবি পুলিশ জানায়,  গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা