× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ২০:১৮ পিএম

কিশোরগঞ্জে রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান জুলাই যোদ্ধারা। প্রবা ফটো

কিশোরগঞ্জে রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান জুলাই যোদ্ধারা। প্রবা ফটো

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জেলা শহরের কালীবাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা জুলাই যোদ্ধারা অংশ নেন। এ সময় তারা রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।

জুলাই যোদ্ধারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে। তারা ‘জুলাই সনদ’ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কিশোরগঞ্জের জুলাই যোদ্ধা শেখ মুদাছির তুসি বলেন, আমরা অন্যায় বা সংঘাত চাই না, চাই ন্যায়ের স্বীকৃতি। যাদের রক্ত ও আত্মত্যাগে জুলাই আন্দোলন গড়ে উঠেছে, তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নয় একটি ইতিহাসের ওপর আঘাত। আমরা এই বর্বরতার বিচার চাই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা