× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুখালীতে অজ্ঞাত পরিবহনের চাঁপায় এক ব্যক্তি নিহত

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৯:১১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাত পরিবহনের চাঁপায় কিয়ামত আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মধুখালী পৌরসভার মরিচবাজার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত কিয়ামত আলীর বাড়ি উপজেলার কোড়কদী ইউনিয়নের কাটাখালী গ্রামে। তিনি সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত  একটি পরিবহন তাকে চাঁপা দেয়। এতে তিনি গুরুতর  আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে পুলিশের এস আই শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা