শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:১৬ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদারীপুরেরর শিবচরে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) শিবচর উপজেলা বিএনপির উদ্যোগে দুপুর সাড়ে ১২টার দিকে ৭১ চত্ত্বর, কলেজ মোড়সহ বেশ কয়েকটি স্থানে সুবিধাবঞ্চিত মানুষ, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবচর উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মা নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ তাদের পরিবারের সকল সদস্যদের সুস্থতার জন্য প্রতিটি মসজিদে জুম্মা নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বেই আগামীতে বিএনপি দেশ পরিচালনা করবে। তার রোগমুক্তির কামনায় আজ সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ ও বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।