× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু আনতে গিয়ে ট্রেনের নিচে প্রাণ গেল কৃষকের

ফকিরহাট (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:০২ পিএম

গরু আনতে গিয়ে ট্রেনের নিচে প্রাণ গেল কৃষকের

বাগেরহাটের ফকিরহাটে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে  উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকার ১৮ নম্বর রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে নিয়াম মিনা মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভট্রখামার রেলব্রিজ পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষায়, নিয়াম মিনা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী কৃষক। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও মোংলা রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা