× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

তালতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৬:৫৯ পিএম

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

বরগুনার তালতলীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউনুস হাওলাদার (৫৪) নামের একজনের  বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে থানায় এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেন। অভিযুক্ত ইউনুস হাওলাদার উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত চান মিয়া হাওলাদারের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার ইউনুস হাওলাদার একই এলাকার ১০ বছরের একটি শিশুকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শিশুটি হাস-মুরগির খাবার ক্রয়ের জন্য পার্শ্ববর্তী কবিরাজ পাড়া বাজারে যাওয়ার পথে একটি নির্জন স্থানে পৌঁছালে প্রতিবেশী ইউনুস হাওলাদার তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডাক-চিৎকার দিলে পাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউনুস পালিয়ে যায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। ঘটনার বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী সময়ে শিশুটির মা লিখিতভাবে থানায় ঘটনাটি জানালে পুলিশ এ বিষয়ে ধর্ষণের চেষ্টা মামলা নেয়। অভিযুক্ত ইউনুস হাওলাদার দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপকর্মে জড়িত। তবে, ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বলেন, প্রায়ই আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টা প্রতিবাদ করতে পারিনি মান-সম্মানের ভয়ে ও তিনি প্রভাবশালী হওয়ার কারণে। এখন আমরা উপায়ন্ত না পেয়ে থানায় এসে মামলা দায়ের করছি। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ চেষ্টার মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা