× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানা ও জেলা ডিবি পুলিশের ভিন্ন বক্তব্য

নেছারাবাদে ইউপি চেয়রম্যান গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৬:৪৯ পিএম

নেছারাবাদে ইউপি চেয়রম্যান গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে আব্দুর রশিদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নেছারাবাদ থানার ডিবি পুলিশের ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, আমরা কাউকে গ্রেপ্তার করিনি, পিরোজপুর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

সোহাগদল ইউপি সচিব মৃণাল কান্তি হালদার জানান, শুনেছি- বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান আব্দুর রশিদকে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।

নেছারাবাদ উপজেলার স্থানীয় সাংবাদিক মো. গোলাম মোস্তফা বলেন, রাতে চেয়ারম্যানকে নিজ বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

পিরোজপুর জেলা ডিবি পুলিশের ইনচার্জ মিলন কুমার বলেন, চেয়ারম্যান আব্দুর রশিদের গ্রেপ্তারে বিষয়ে এখনও আমার কাছে কোনো তথ্য আসেনি।

ওসি বনি আমিন আরও বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিয়ে গেছে। আমরা তাকে গ্রেপ্তার করিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা