× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৪:৪৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে জুলহাস ফরাজী (৩৭) নামের এক কাঠুরে মারা গেছেন। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস ফরাজীরবাড়ী হরিদ্রাখালী গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত নুরু ফরাজী।

 স্থানীয়রা জানান, জুলহাসের দুই ছেলে এবং এক মেয়ে  রয়েছে। এলাকা থেকে চুক্তিভিত্তিক গাছ কিনেছিলেন জুলহাস। সকালে সেই গাছ কাটার জন্য ডালপালা ছাঁটতে একটি চাম্বুল গাছে উঠেছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে জানাব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা