× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটা জিরো পয়েন্টে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২১:৪২ পিএম

কুয়াকাটা জিরো পয়েন্টে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ছোট-বড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে কলাপাড়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, কুয়াকাটা জিরো পয়েন্টের দুই পাশে কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ স্থাপনা স্থাপনে সহায়তা করে আর্থিক লাভ করতেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আব্দুল মান্নান নামের একজনকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উচ্ছেদকৃত স্থানে বন বিভাগের সহায়তায় বৃক্ষরোপণ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা