× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোমনায় এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২১:১০ পিএম

হোমনায় এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারের একটি ফ্ল্যাট বাসা থেকে মাহমুদা আক্তার (২৯) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পদক্ষেপ এনজিও’র অফিসকাম বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে।

নিহত মাহমুদা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামের রবিউল আউয়ালের স্ত্রী। তিনি পদক্ষেপ এনজিওর হোমনা উপজেলার রামকৃষ্ণপুর শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী প্রবাসে থাকেন। তিনি অফিসের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে বসবাস করতেন।

নিহতের বোন মাকসুদা আক্তার বলেন, তার স্বামী প্রবাসে আছেন, কিন্তু স্বামী ও শাশুড়ির সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ হতো। হয়তো সেই কারণেই আমার বোন আত্মহত্যা করেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা