× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক মামলা

চট্টগ্রামে কাভার্ডভ্যান চালক ও সহকারীর যাবজ্জীবন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৮:১৬ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ১৮:১৭ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

চট্টগ্রামের কর্ণফুলী থানার ৩৯ হাজার পিস ইয়াবা চালানের মামলায় কার্ভাডভ্যান চালক ও সহকারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার আশরাফ মিয়ার ছেলে চালক মো. জাহাঙ্গীর (২৬) এবং উখিয়া থানার বালুখালী ইউনিয়নের সৈয়দ আলমের ছেলে মো. আজিজুল হক (২৯)। 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ জুলাই কক্সবাজার থেকে চট্টগ্রামে কাভার্ডভ্যানে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান রেখে পালানোর সময় চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ডভ্যানে লুকিয়ে রাখা ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জায়েদ ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়।

এ প্রসঙ্গে অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইয়াবার মামলায় পাঁচজনের সাক্ষ্যের ভিত্তিতে জাহাঙ্গীর ও আজিজুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডিতরা জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা