উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৭:০০ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ১৭:০১ পিএম
প্রতিকী ছবি।
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল সেতুতে বাসচাপায় মো. ইমরান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার দেহেরগাতী ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত সেলিম সিকদারের ছেলে। তিনি বাবুগঞ্জের জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট থেকে উজিরপুরে ইচলাদী বাসস্ট্যান্ডে আসার পথে অজ্ঞাতনামা বাসের চাপায় ইমরান গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইমরানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা হাসপাতালে আহাজারি করতে থাকেন এবং আহত পরিবার ও স্থানীয়রা মর্মাহত।